Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 
Sunday May 17, 2026 , 7:17 pm
Print this E-mail this

পিবিআই ও সিআইডি’র তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া এলাকা থেকে ভাসমান এই মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাবনাবাদ নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পায়রা বন্দর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত নারীর শরীরে কোনো পোশাক ছিল না, তবে পরনে একটি লাল রঙের সালোয়ার ছিল। মরদেহটি নদী দিয়ে ভেসে এসেছে নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। পিবিআই (PBI) ও সিআইডি (CID) তদন্ত শেষ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা