Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মারা গেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর 
Thursday April 30, 2020 , 12:19 pm
Print this E-mail this

ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড, সেই রেশ কাটার আগেই সামনে এলো ঋষি কাপুরের মৃত্যুর খবর

মারা গেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে মারা গেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর। মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মারা গেছেন তিনি। বুধবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে ঋষি কাপুরের মৃত্যুর বিষয়টা জানিয়েছেন অমিতাভ বচ্চন। নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিৎ‌সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা। কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। ঋষি কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান।

১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল। বাকি ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।

এদিকে, বুধবার মারা গেছেন বলিউডের আরও এক ক্যানসার আক্রান্ত অভিনেতা ইরফান খান। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড। সেই রেশ কাটার আগেই সামনে এলো ঋষি কাপুরের মৃত্যুর খবর।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার