Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা 
Sunday September 25, 2022 , 11:07 pm
Print this E-mail this

বছরের শেষে আবারো পর্দায় পুরনো ম্যাজিক দেখবেন দর্শক

২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা


মুক্তখবর বিনোদন ডেস্ক : ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র আগামী ছবির নাম। ছবির নামেই এমন চমক। তা হলে বাকিটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি নিয়ে দর্শকমহলে বরাবরই উত্তেজনার শেষ নেই। বিশেষত এই ছবি ঘোষণার পর থেকে উত্তেজনা আরো খানিকটা বেশি। বিয়ের দিন-ক্ষণ ঠিক করে ফেললেন তারা। এ বছরেরে শেষেই এক হবে চার হাত। অনেক দিন ধরেই সকলের মনে প্রশ্ন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের তারিখটা কবে? জানা গেল, নভেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন পাকা। এদিনই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। বছরের শেষে আবারো পর্দায় পুরনো ম্যাজিক দেখবেন দর্শক। তবে শুধুই কি এই ছবিতে প্রসেনজিৎ,ঋতুপর্ণা ম্যাজিক দেখতে পাবে দর্শক। না শুধু তাই নয়। আরো দু’জনকে এই ছবিতে দেখা যেতে পারে, টলিউডে এমনই গুঞ্জন। সূত্র বলছে, যদিও প্রসেনজিৎ, ঋতুপর্ণাকেই এখনো অবধি দেখা যাচ্ছে কিন্তু আদতে ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছেন অভিনেতা ঋষভ বসু। এই ছবির হাত ধরে বড় পর্দায় আরো একজনকে দেখবেন দর্শক। ছোট পর্দার জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়। ইপ্সিতা আর ঋষভকে কি জুটি বাঁধবেন এই ছবিতে? এটি অবশ্য এখনো নিশ্চিত নয়। সম্রাট শর্মা পরিচালিত এ ছবি চমকে ভরা। তবে এ প্রসঙ্গে এই মুহূর্তে একটি শব্দও খরচ করতে রাজি নন পরিচালক।

সূত্র : আনন্দবাজার




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী