Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২১ সালের শিক্ষাক্রম বাতিলের দাবিতে বরিশালে ছাত্রসমাবেশ 
Wednesday January 24, 2024 , 7:05 pm
Print this E-mail this

শিক্ষা উপকরণের দাম কমানোসহ ৪ দফা দাবিতে ছাত্রসমাবেশ ও র‌্যালি

২১ সালের শিক্ষাক্রম বাতিলের দাবিতে বরিশালে ছাত্রসমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রম বাতিল ও শিক্ষা উপকরণের দাম কমানোসহ ৪ দফা দাবিতে বরিশালে ছাত্রসমাবেশ ও লাল পতাকা র‌্যালি করেছে শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ ছাত্রসমাবেশ হয়। এর আগে নগরীতে একটি লাল পতাকা মিছিল বের হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৪ দশক উপলক্ষে এ কর্মসূচি হয়েছে। এ সময় নেতাকর্মীরা ২০২১ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমকে ‘জ্ঞান-বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসের শিক্ষাক্রম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে শিক্ষা উপকরণের দাম কমানো, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত ও স্বৈরাচারী-ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রাম বেগবান করার আহবান জানানো হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ। এ সময় আরও বক্তৃতা করেন-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা: মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির