Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সন্তানদের লেখাপড়ার আর পেটের দায়ে বরিশালের রাস্তায় রিক্সা নিয়ে শাহনাজ 
Tuesday March 31, 2026 , 1:57 pm
Print this E-mail this

মাদ্রাসা পড়ুয়া সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে এ ঝুঁকিপূর্ণ পেশা বেছে নিয়েছেন

সন্তানদের লেখাপড়ার আর পেটের দায়ে বরিশালের রাস্তায় রিক্সা নিয়ে শাহনাজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সন্তানের লেখাপড়া ও পেটের তাগিদে এখন বরিশাল মহানগরীতে রিক্সা চালাচ্ছেন শাহনাজ বেগম নামের এক নারী। অনেকটা বাধ্য হয়েই রিক্সা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করে সে সন্তানের মুখে দু মুঠো খাবার তুলে দেয়ার পাশাপাশি লেখপড়ার খরচ চালাচ্ছে। বাকেরগঞ্জের রাণীরহাট গ্রামের শাহনাজ বেগমের স্বামী ইজিবাইক চালালেও স্ত্রী সন্তানদের তেমন খোজ খবর না রাখায় পেটের তাগিদের পাশাপশি মাদ্রাসা পড়ুয়া দুই সন্তানের লেখাপড়ার খরচ চালাতে এ ঝুঁকিপূর্ণ পেশা বেছে নিয়েছেন। শাহনাজের দুই ছেলে বাকেরগঞ্জের ১টি মাদ্রাসার ১ম ও ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। ছেলেদের লেখাপড়া সহ তাদের ভরণপোষণের জন্য বাধ্য হয়েই শাহনাজ বেগম প্রতিদিন রিক্সা নিয়ে পথে নামছেন। তবে কেউ যদি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তিনি অন্য যেকোন পেশাও বেছে নিতে চান।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন