Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সঠিক সময়ে দাঁত ব্রাশ করলেই কমবে করোনার সংক্রমন! 
Thursday April 30, 2020 , 9:19 pm
Print this E-mail this

ব্রাশ করার পাশাপাশি হাত ও মুখমণ্ডল পরিষ্কার রাখলেই ভাইরাসটি দূরে রাখা সম্ভব

সঠিক সময়ে দাঁত ব্রাশ করলেই কমবে করোনার সংক্রমন!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির দন্তরোগ বিভাগের ইমেরিটাস প্রফেসর মার্টিন অ্যাডি বলেছেন, সঠিক সময়ে দাঁত ব্রাশ করার ফলে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে বাঁচা যেতে পারে। তিনি বলেন, মুখে করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে এবং মুখে এই ভাইরাস থাকলে তা ধ্বংস করতে কাজ করে টুথপেস্ট। ব্রাশ করার কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাস মুখে লেগে গেলে তা দূর হয়ে যাবে টুথপেস্টের প্রভাবে। একইভাবে ব্রাশ করার পরেও সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। এ কারণে বাড়ি থেকে বের হওয়ার আগে এবং ফিরে এসেই ব্রাশ করার কথা বলেছেন তিনি। তার মতে, ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে বাঁচা যায়। একইভাবে ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা আগে ভাইরাসটি মুখে লাগলেও ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন, করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট আকারে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনকে সংক্রমিত করে। সে কারণে ব্রাশ করার পাশাপাশি হাত ও মুখমণ্ডল পরিষ্কার রাখলেই ভাইরাসটি দূরে রাখা সম্ভব। তিনি আরো বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যেমন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। করোনা দূর করার উপাদান টুথপেস্টেও রয়েছে। মুখ ভাইরাসমুক্ত রাখতে টুথপেস্ট কার্যকরী।

সূত্র : ডেইলি মেইল




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১