Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংগীত শিল্পী পড়শী এবার নায়িকা 
Friday April 22, 2022 , 1:38 pm
Print this E-mail this

পড়শীর বিপরীতে অভিনয় করেছেন ভারতের কলকাতার ঋষি কৌশিক

সংগীত শিল্পী পড়শী এবার নায়িকা


মুক্তখবর বিনোদন ডেস্ক : সংগীত শিল্পী পড়শী এর আগে একটি নাটকে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এবার নাটকের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। তার অভিনীত ‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি ঈদে আরটিভিতে প্রচারিত হবে। পড়শী বলেন, আমি আসলে গানের মানুষ। গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। হঠাৎ করেই আরটিভির আশিক স্যার আমাকে কাজটি করতে বলেন। আমি রাজি ছিলাম না। কারণ, অভ্যাস নেই। শুটিংটাও ছিল শর্ট নোটিশে। কিন্তু স্যার ছাড়লেন না। করে ফেললাম। তিনি আরও বলেন, প্রথম দিন শুটিংয়ে গিয়ে ভেবেছিলাম, প্রথম শটে ভালো না করতে পারলে লোকেশন থেকে চলে আসব। যেহেতু আমার নাটকে কাজ করার অভিজ্ঞতা নেই, অভিনয়টা আমার কাছ থেকে বের করে নিয়েছেন পরিচালক। তার সহযোগিতা ছাড়া কাজটা করা সম্ভব ছিল না। ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন ভারতের কলকাতার ঋষি কৌশিক। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম ও মধু তালুকদার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী