Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শেখ হাসিনার জন্মদিন : জন্মদিনে চীনের শুভেচ্ছা 
Sunday September 26, 2021 , 9:08 pm
Print this E-mail this

বাংলাদেশ ও চীন দীর্ঘস্থায়ী বন্ধুপ্রতীম প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী

শেখ হাসিনার জন্মদিন : জন্মদিনে চীনের শুভেচ্ছা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও’র স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। শুভেচ্ছা বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, চীনা কমিউনিস্ট পার্টি তার শক্তি-সামর্থ ও সহযোগিতা নিয়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকতে প্রস্তুত। শুভেচ্ছা বার্তা বলা হয়, বাংলাদেশ ও চীন দীর্ঘস্থায়ী বন্ধুপ্রতীম প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী। এছাড়াও চীনা কমিনিউনিস্ট পার্টির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাঠানো ভিডিও অভিনন্দন বার্তা ও প্রতিনিধি দল পাঠনোয় তাকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের