Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লকডাউনে পাঁচ দিন ধরে কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া আহসান 
Friday April 3, 2020 , 4:38 pm
Print this E-mail this

চলমান করোনা সংকটে ভারতের অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে দেশেই অবস্থান করছেন জয়া

লকডাউনে পাঁচ দিন ধরে কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া আহসান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লকডাউনে ঢাকার রাস্তায় পাঁচ দিন ধরে ২৫ থেকে ৩০টি কুকুরকে নিজের হাতে মুরগির মাংস, ভাত আর পানি খাওয়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এই লকডাউনের সময় তিনি বলেছিলেন যে, বাগানেই তার একমাত্র শান্তি। কিন্তু নিজে কুকুরদের এ ভাবে নিয়ম করে যত্ন নিচ্ছেন সে কথা নিজে ফলাও করে বলেননি। দেশে এমন অনেক এনজিও আছে, যারা পশুপাখিদের নিয়ে কাজ করে। তাদের সঙ্গে বেশ অনেক দিন ধরেই যুক্ত জয়া। কিন্তু তার এই ভাবনা বা কাজকে তিনি কখনও প্রচারের আলোয় নিয়ে আসেননি। জানা গেছে, এই সময়টাতে কলকাতাতেই থাকার কথা ছিল জয়ার। কারণ, ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিং যে এখনও বাকি। তবে চলমান করোনা সংকটে ভারতের অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে দেশেই অবস্থান করছেন জয়া। সংবাদমাধ্যমকে জয়া আগেই জানিয়েছিলেন যে, ঢাকার রাস্তায় সেনা নেমেছে। ঢাকাতেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিছু মানুষ গরীব-অসহায়দের জন্য তহবিল করে টাকা তোলার ব্যবস্থা করছেন তিনি। তবে এ ধরনের কাজের প্রচার তিনি একেবারেই পছন্দ করেন না। এদিকে, আগামী ১৪ এপ্রিল ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’। তার ভক্তদের জন্য সেই খবর পোস্ট করে জয়া জীবাণুমুক্ত বিশ্বের আশায় দিন গুণছেন বলেও জানা গেছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার