Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রক্তের গ্রুপেই জানা যাবে আপনি কেমন 
Wednesday June 9, 2021 , 5:12 am
Print this E-mail this

রক্তের গ্রুপের ওপর অনেকটাই নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব

রক্তের গ্রুপেই জানা যাবে আপনি কেমন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আমাদের সমাজে কিছু কথা প্রচলিত রয়েছে। যেমন রক্ত কথা বলে-মানুষ যেখানেই যাক বা যাই করুক না কেন, তার পরিবারের আগের পুরুষদের স্বভাব-আচরণ তার ভেতরেও পরিলক্ষিত হয়। এই বিষয়টা আসলে জিনগত। আর নিজের শরীরের রক্তের গ্রুপের ওপর অনেকটাই নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব।

সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন রক্তের গ্রুপের প্রভাবে মানুষের ব্যক্তিত্ব ও আচরণের অনেকটাই নিয়ন্ত্রিত হয়।

আসুন জানি কোন রক্তের গ্রুপ অনুযায়ী আমরা কে কেমন :

গ্রুপ-এ

রক্তের গ্রুপ ‘এ’ পজেটিভ বা নেগেটিভ তারা বুদ্ধিমান অন্তর্মুখী এবং সৎ। সব কিছুতেই পারফেক্ট থাকার চেষ্টা করেন।

কখনো কখনো তারা কিছুটা মানসিক চাপে থাকেন। তারা সহজে কাউকে বিশ্বাসও করতে পারেন না।

গ্রুপ-বি

সৃজনশীল, কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন ‘বি’ গ্রুপের মানুষ। তারা যত্নশীল ও মানসিকভাবে অনেক শক্ত প্রকৃতির হয়ে থাকেন। তবে এই গ্রুপের মানুষদের স্বভাবে কিছুটা স্বার্থপরতা থাকতে পারে।

গ্রুপ এবি

এবি গ্রুপের রক্তের গ্রুপ যেমন মিশ্র তাদের বৈশিষ্ট্যও মিশ্রই হবে। এরা অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই হতে পারে। উচ্চাভিলাষী ও চিন্তাশীল বলে শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তারা। তবে কখনো কখনো এমন মানুষেরা দ্বিমুখী আচরণ করে থাকেন।

এবার গ্রুপ ‘ও’

এ-বি-এবি তো জানা হলো এবার ‘ও’রা কেমন? যাদের রক্তের গ্রুপ‘ও’তারা আত্মবিশ্বাসী ও হাসি-খুশি প্রকৃতির হয়ে থাকেন, এরা কর্মঠ। তবে অন্যের প্রতি উদাসীনতাও দেখা যায় মাঝে মাঝে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা