Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যায়যায়দিন’র দেশ সেরা প্রতিনিধি বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান 
Tuesday October 18, 2022 , 10:29 pm
Print this E-mail this

পত্রিকাটির ১৭ তম বর্ষে পদার্পন উপলক্ষে ওই দিন এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়

যায়যায়দিন’র দেশ সেরা প্রতিনিধি বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা দ্বিতীয়বারের মত দেশের শীর্ষ দৈনিক যায়যায়দিন পত্রিকার দেশ সেরা প্রতিনিধির প্রথম পুরুস্কার পেয়েছেন বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান। শনিবার (অক্টোবর ১৫) ঢাকাস্থ পত্রিকার প্রধান কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এ পুরুস্কার তুলে দেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম এমপি, যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন, ও ব্যবস্থাপনা সম্পাদক হালিফ রাঈস চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পত্রিকাটির বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং ব্যবস্থাপক নুরুল হক। পুরুস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর প্রদান করা হয়। পত্রিকাটির ১৭ তম বর্ষে পদার্পন উপলক্ষে ওই দিন এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশের প্রায় ৫’শ প্রতিনিধি অংশগ্রহন করেন। অনুষ্ঠানে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ বিএনপি, জাতীয় পার্টির শীর্ষ নের্তবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেও পত্রিকাটির ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে কক্সবাজারে আয়োজিত প্রতিনিধি সসেম্মলনে সারাদেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন আরিফুর রহমান। তার এই সাফল্যে তিনি পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার