Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যাকে ঢেউ বলছি, তা আসলে সুনামি : করোনা নিয়ে দিল্লি হাইকোর্ট 
Saturday April 24, 2021 , 8:01 pm
Print this E-mail this

মে মাসের শেষে এসে কোভিড অ্যাকটিভ কেসের হার একেবারেই কমে যাবে

যাকে ঢেউ বলছি, তা আসলে সুনামি : করোনা নিয়ে দিল্লি হাইকোর্ট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মে মাসের মাঝামাঝি ভারতে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি বাড়বে। সেই পরিস্থিতির মোকাবিলায় কী পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার বলে জানতে চেয়েছেন দিল্লি হাইকোর্ট। আজ শনিবার এ প্রসঙ্গে বিচারপতিরা জানান, যাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে, তা আসলে সুনামি। খবর দ্য ওয়ালের। তাদের দাবি, যে হাসপাতালে অক্সিজেন সরবরাহে বাধা দেবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন হাইকোর্টে বলেন, মে এবং জুন মাসে সংক্রমণ ব্যাপক বাড়তে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যরা এজন্য প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় গবেষকদের দাবি, মে মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে দেশটিদে ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ থেকে ৩৫ লাখে পৌঁছবে। এটাই হবে সর্বোচ্চ। তারপরে এক ধাক্কায় সক্রিয় রোগীর সংখ্যা কমতে থাকবে। মে মাসের শেষে এসে কোভিড অ্যাকটিভ কেসের হার একেবারেই কমে যাবে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের