Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের মোবাইল অপারেটরদের ফ্রি কল-ইন্টারনেট সেবা দিতে সুমনের আহ্বান 
Monday April 6, 2020 , 10:11 pm
Print this E-mail this

দুর্যোগকালীন এ সময়ে প্রতিষ্ঠানগুলোকে দেশের সাধারণ মানুষের প্রতি আরও সদয় হওয়ার আহ্বান জানান এ আইনজীবী

দেশের মোবাইল অপারেটরদের ফ্রি কল-ইন্টারনেট সেবা দিতে সুমনের আহ্বান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের মোবাইল অপারেটরগুলোর প্রতি আহ্বান জানিয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে অন্তত ১৫-২০ দিনের জন্য ফ্রিতে ফোন কল ও ইন্টারনেট এর ব্যবস্থা করুন। সোমবার (৬ এপ্রিল) বিকালে ফেসবুক লাইভে এসে করোনার এ দুর্যোগে মোবাইল অপারেটরগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দুর্যোগকালীন এ সময়ে প্রতিষ্ঠানগুলোকে দেশের সাধারণ মানুষের প্রতি আরও সদয় হওয়ার আহ্বান জানান এ আইনজীবী। ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি এমন সময় লাইভে এসেছি, যখন সারা বাংলাদেশের অনেকেই মৃত্যুর মুখোমুখি। কিন্তু একটা কথা বলতে চাই, আমরা সবাই চার দেয়ালে বাসার ভেতরে আছি। সরকার থেকে বলা হচ্ছে, বাড়ির ভেতরে থাকেন। সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন, মহাজাগতিক দুর্যোগের মোকাবিলায়। কিন্তু এ ক্রাইসিস মুহূর্তে যারা ব্যবসা চিন্তা করেন, যারা লাভের চিন্তা করে তারা আর যাই হোক বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না।’  তিনি বলেন, ‘ব্যবসা করবেন, এমন জায়গায় যদি আপনারা মানুষের বন্ধুই হতে না পারেন। তাহলে আপনারা কেমন ব্যবসা করবেন। কিসের ভিত্তিতে লাভের টাকা নেবেন। ফোন কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, গ্রামীণফোন, এয়ারটেল, রবি, আমাদের টেলিটক টেলিটক আছে। এখন কোনো কাজ নেই, কিছু করার নেই। বাচ্চারা ঘ্যান ঘ্যান করলে আমরা ইন্টারনেট ছেড়ে দেই, আমরা একটা কার্টুন দেখাতে চাই। নিজেরা সবসময় অনলাইনে থাকতে চাই।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার