Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মে মাসে বাংলাদেশ থেকে করোনার বিদায়! 
Monday April 27, 2020 , 1:29 pm
Print this E-mail this

বিভিন্ন প্যারামিটার হিসেব করে ১৩১টি দেশে করোনার স্থায়ীত্বকাল বিষয়ক পূর্বাভাস প্রকাশ করে এসইউটিডি

মে মাসে বাংলাদেশ থেকে করোনার বিদায়!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরভিত্তিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা বলেছেন, আসন্ন মে মাসে বাংলাদেশ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ৯৭ শতাংশ নির্মূল হবে বলে পূর্বাভাস দিয়েছে। শুধু তাই নয়, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ ও ১৫ জুলাইয়ের মধ্যে শত ভাগ করোনা ভাইরাসই বাংলাদেশ থেকে নির্মূল হবে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা। রোববার (২৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিস্তারের ধরন, বৈশিষ্ট্য, মানবদেহে এর প্রভাবসহ বিভিন্ন প্যারামিটার হিসেব করে ১৩১টি দেশে করোনার স্থায়ীত্বকাল বিষয়ক পূর্বাভাস প্রকাশ করে এসইউটিডি। গবেষণাকাজে সাসেপটিবল ইনফেক্টেড রিকাভারড (সার) মডেল ব্যবহার করেছে তারা। এ মডেলের ওপর ভিত্তি করে চালানো গবেষণা অনুসারে, চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে সারা বিশ্ব থেকে করোনা নির্মূল হবে বলে পূর্বানুমান করা হচ্ছে। এই প্রথম করোনা নির্মূল সংক্রান্ত এ ধরনের পূর্বাভাস এলো। এসইউটিডির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে আগামী ২২ মের মধ্যে করোনার সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে। ৯৯ শতাংশ কমতে সময় লাগবে ১ জুন পর্যন্ত। পুরোপুরি নির্মূল হতে সময় লাগবে ২৬ জুলাই পর্যন্ত। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে, যুক্তরাজ্যে ১৫ মে, জার্মানিতে ২ মে, ফ্রান্সে ৫ মে, স্পেনে ৩ মে ও  ইতালিতে ৭ মের মধ্যে করোনার প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার