Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাঠে পাওয়া গেল এসএসসি পরীক্ষার খাতার বান্ডেল! 
Thursday May 14, 2026 , 11:11 pm
Print this E-mail this

দিনাজপুর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে

মাঠে পাওয়া গেল এসএসসি পরীক্ষার খাতার বান্ডেল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দিনাজপুর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে এসএসসি পরীক্ষার ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এক যুবক মাঠের পাশে রাস্তায় পড়ে থাকা খাতাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে কীভাবে গুরুত্বপূর্ণ এসব খাতা মাঠে এল, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বড় মাঠ পশ্চিম পাশে রাস্তায় ঘোরাঘুরির সময় এক যুবকের নজরে আসে বেশ কিছু খাতা। পরে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার খাতা হতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বলেন, রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের পশ্চিম পাশে রাস্তা থেকে একজন ব্যক্তি প্রায় ৫০টি খাতা কুড়িয়ে পান। পরে পুলিশকে খবর দিলে আমরা সেগুলো উদ্ধার করি। বর্তমানে খাতাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এখন পর্যন্ত এর মালিককে শনাক্ত করা যায়নি। মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এরইমধ্যে শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট