Current Bangladesh Time
সোমবার অক্টোবর ১৯, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ২৮৩০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক 
Sunday September 4, 2022 , 2:12 pm
Print this E-mail this

মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ভোলায় ২৮৩০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় ২ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ এক বহনকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (সেপ্টেম্বর ৪) সকাল ৭টার দিকে জেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটক মেহেদী হাছান (২০) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পাটিখালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলম তালুকদারের ছেলে বলে জানিয়েছে ইলিশা ফাঁড়ি পুলিশ। থানা পুলিশ সূত্রে, ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলামের নেতৃত্বে এএসআই সুজন মাঝি, এএসআই গুলজার হোসেন ও এএসআই মো: রিপনসহ পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে মেহেদী হাছানকে তল্লাশি করলে তার হাতে বহনকৃত একটি কালো ব্যাগে ২ হাজার ৮৩০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা