Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় নৌ-র‌্যালির মাধ্যমে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন 
Sunday March 17, 2019 , 8:48 am
Print this E-mail this

ভোলায় নৌ-র‌্যালির মাধ্যমে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় বর্ণাঢ্য নৌ-র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উদযাপন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। মৎস্য অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সামরাজ ঘাট থেকে শতধিক মাছ ধরার ট্রলার নিয়ে একটি বর্ণাঢ্য নৌ-র‌্যালি মেঘনা নদী দিয়ে বেতুয়া ঘাটে গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ মৎস্য খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিতে মিশে আছে জাতীয় মাছ ইলিশ। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং আমিষজাতীয় খাদ্য সরবরাহে ইলিশ অনন্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাতে অসামান্য অবদান রাখছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী জেলেদের উদ্দেশে বলেন, ‘ইলিশ ধরার নিষিদ্ধকালে নদীতে কোনো জাল ফেলবেন না। জালের মাধ্যমে ছোট মাছের মৃত্যু হয়। এতে করে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর তাহলে জেলেদের জীবিকার কোনো পথ থাকবে না। কারেন্ট জাল যারা বিক্রি করবে, তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিতে হবে।’ আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব শতাধিক মাছ ধরার ট্রলার নিয়ে মেঘনা নদীতে বণ্যাঢ্য রালিতে অংশ নেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। স্বাগত বক্তব্য দেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান, ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা