Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা 
Friday September 4, 2020 , 9:05 am
Print this E-mail this

নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

ভোলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদার নামে এক ইউনিয়ন ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। বুধবার রাতে ধর্ষণের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। অভিযুক্ত মামুন হাওলাদার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী ওই তরুণী তিন মাস আগে খালার বাড়ি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বেড়াতে আসেন। এ সময় মামুন হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। ভিকটিমের খালা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট দেখা করার কথা বলে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার ভাগ্নীকে ধর্ষণ করেন মামুন। লজ্জা ও ভয়ে প্রথমে তা সে তা গোপন রাখে। কিন্তু গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে তার ঘরে ঢুকে মামুন আবারও জোরপূর্বক তার ভাগ্নীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণীর খালা টের পয়ে এগিয়ে এলে অভিযুক্ত মামুন পালিয়ে যান। ভিকটিমের খালা আরও জানান, ওই ঘটনার পরদিন অর্থাৎ বুধবার তারা প্রথমে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে যান। পরে ওই কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাতেই সদর থানায় তার ভাগ্নী বাদী হয়ে মামুনকে একমাত্র আসামি করে মামলা করে। এদিকে মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো: এনায়েত হোসেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা