Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় এক ইলিশের দাম ১০ হাজার ৩০০ টাকা! 
Saturday July 6, 2019 , 12:37 pm
Print this E-mail this

ভোলায় এক ইলিশের দাম ১০ হাজার ৩০০ টাকা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার তজুমদ্দিনের মেঘনায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও জেলেদের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। শুক্রবার দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে গিয়ে দেখা যায় আবুল হাশেম মহাজনের আড়তে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার ৩০০ টাকায়। চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারী আল আমিন কুট্টি ঢাকায় আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ওই দামে কিনেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এর সুফল জেলেরাই পাবেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক