Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার বোরহাউদ্দিনে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলা সহ আহত ৪ 
Friday May 8, 2020 , 12:00 pm
Print this E-mail this

এ ঘটনায় মামুন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছে

ভোলার বোরহাউদ্দিনে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলা সহ আহত ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় গর্ভবতী স্ত্রী সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। এ ঘটনাটি বুধবার সন্ধ্যায় পক্ষিয়া ৮নং ওয়ার্ডে ঘটেছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও থানা অভিযোগ সূত্রে জানা গেছে, মো: মামুন গং এবং মাহাবুব আলম গংদের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ রয়েছে। ৬ মে বুধবার মামুনদের ছাগল মাহাবুবদের জমিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে কথার কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা ৭টায় মাহাবুব আলম, সেলিম, ইসমাইল, মো: হোসেন, রাকিব ওরফে জিন্না সহ ৮/১০ জনের একটি গ্রুপ একজোট হয়ে মামুনদের বসত ঘরে হামলা করে গভবর্তী সুমি বেগম, সোনিয়া বেগম, মোজাম্মেল হক এবং মামুনকে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারীরা স্বর্ণ অলংকার সহ প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রাদের সহযোগিতায় আহতদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় মামুন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে মাহাবুব আলম তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা হামলা করে আমাদেরকে মারধর করেছে। আমাদের একজন বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!