Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় কোস্টগার্ডের অভিযান, ৩৪৫ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ! 
Thursday December 26, 2019 , 2:15 pm
Print this E-mail this

ভোলায় কোস্টগার্ডের অভিযান, ৩৪৫ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় কোস্টগার্ড সদস্যারা মেঘনা নদীতে ট্রলারে অভিযান চালিয়ে ৩৪৫ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ডের দক্ষিণ জোন অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা ওয়াসিম আকিল জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে চরফ্যাশনের চর মানিকা এলাকায় মেঘনা নদীতে ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রলার ধরার জন্য চেষ্টা করি। এ সময় পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে যায়। পরে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলার রেখে তারা পালিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা ৩৪৫টি বস্তা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ২৫ হাজার পিস শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে এসব অবৈধ পণ্য বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা