Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় এক যুবক গ্রেপ্তার 
Friday May 1, 2020 , 5:26 pm
Print this E-mail this

তানজিল ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার মৃত মোশাহেদ আলমের ছেলে

ভোলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় এক যুবক গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মোবারক আলম তানজিল ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার মৃত মোশাহেদ আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় লকডাউন চলাকালীন চেক পোস্টে তাকে বিনা ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রে ত্রুটি থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেল ৩টা ২৯ মিনিটে তিনি তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে। ভোলা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, এসআই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে মোবারক আলম তানজিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক