Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে পাঁচতলা ভবনে ধস : নিহত ৩ 
Wednesday January 25, 2023 , 10:18 am
Print this E-mail this

দেশটির উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এ ঘটনা ঘটে

ভারতে পাঁচতলা ভবনে ধস : নিহত ৩


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে পাঁচতলা ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ বাসিন্দাকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো আটকা পড়েছেন ৫ জন। খবর দ্য ইকোনোমিক টাইমসের। মঙ্গলবার দেশটির উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ভবনটিতে ছিলেন কমপক্ষে ২৫ বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে আটকা ব্যক্তিরা একই জায়গায় রয়েছেন। যাদের মধ্যে দু’জনের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন উদ্ধারকর্মীরা। আটকা পড়া ব্যক্তিদের সবাইকে পাইপের মাধ্যমে অক্সিজেন এবং তরল পানীয় সরবরাহ করা হচ্ছে। খুব শিগগিরই তাদের অক্ষত অবস্থায় উদ্ধারে আশাবাদী ফায়ার ব্রিগেড এবং জাতীয় স্বেচ্ছাসেবী বাহিনী এনডিআরএফ। স্থানীয় সময় সন্ধ্যায় হঠাৎ করে ওয়াজির হাসানগঞ্জ রোডের ওই বাড়িটি ধসে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ