Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্লাড ক্যান্সারে আক্রান্ত বরগুনার মেধাবী ছাত্রী তানিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন 
Monday February 3, 2020 , 12:06 pm
Print this E-mail this

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বরগুনার মেধাবী ছাত্রী তানিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন


নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের মেধাবী ছাত্রী তানিয়া। বাবা : আঃ রব তালুকদার এবং মা হোসনেয়ারা বেগম। তানিয়া ১০বছর বয়সে মাকে হারায়। অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে সংসারের টানাপোড়েন উপেক্ষা করে ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করে বিসিএস কোচিং করছিল। গত ৭দিন পূর্বে (২৭ জানুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এরপর ডাক্তার দেখাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলে দিয়েছে, দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা করার সক্ষমতা নেই তানিয়ার পরিবারের। চিকিৎসায় প্রায় ১৫লাখ টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তানিয়ার স্বপ্ন ছিল একজন শিক্ষক হবে। আজ তার স্বপ্ন অনিশ্চয়তার দিকে। এই সমাজে অনেক বিত্তবান রয়েছেন। যাদের সহযোগিতায় তানিয়া বেঁচে বেঁচে যেতে পারে। তাই প্রত্যেককে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টা তানিয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা সকলের।

যোগাযোগ :
“তানিয়ার জন্য আমরা”
Taniar Janno Amra
A/C No: 020112200007359
First Security Islami Bank
Barguna Branch.

bikash, নগদ ও রকেট : 01315455512




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা