Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিষাক্ত ঠোঁটের ছোঁয়ায় আর কত প্রাণ তুমি করবে হরণ ওহে ঘাতক! 
Tuesday May 19, 2020 , 2:43 pm
Print this E-mail this

বিষাক্ত ঠোঁটের ছোঁয়ায় আর কত প্রাণ তুমি করবে হরণ ওহে ঘাতক!


বিষাক্ত ঠোঁটের ছোঁয়ায় আর কত প্রাণ
তুমি করবে হরণ ওহে ঘাতক!
তোমার মরণছোবলে মানবকুল আজ
অজানা আশঙ্কায় অতি সন্ত্রস্ত!
তোমার নিষ্ঠুর খেলার অস্থিরতায়
স্বজনেরা ভুলেছে শেষ কৃত্যের বিলাপ!
প্রিয় মানুষের সোহাগী স্বপ্নের আলিঙ্গনে
আলাপনে অসহায় ছন্দপতন!
শিশুরা হারিয়েছে খেলার মাঠের স্বাদ
প্রকৃতিতে হারানোয় তুমিই বধেছ সাধ!
ঘরে পুরে আমাদের করেছ বেহাল
ভাবনিতো ভবে তোমার কিযে হবে হাল!
ছোট্ট একটা বিন্দু তুমি, জীবন্ত তাও তো নয়
তবু নিঃসংকোচে প্রাণ হরনের নেশা, নেই ভয়!
ভেবো নাকো দুর্বল মানুষ অতি
আসছে মহামারণ অস্ত্র দ্রুতগতি!
একটু অপেক্ষা করো, তারপর ত্রাহি ত্রাহি!
তোমার বিষের ছোবলে তুমিই হবে আত্মঘাতী!
গালভরা নাম তোমার কোভিড- নাইনটিন!
বুকেতে বিদ্ধ হবে ধোঁয়া ওঠা নিকোটিন!

সূত্র : ফেইসবুক শিরিন সুলতানা’র কল্যাণে




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম