Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিল গেটস-মেলিন্ডার বিচ্ছেদে দায়ী চীনা সুন্দরী! 
Thursday May 6, 2021 , 11:10 pm
Print this E-mail this

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন বিল গেটস

বিল গেটস-মেলিন্ডার বিচ্ছেদে দায়ী চীনা সুন্দরী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির ২৭ বছরের সংসার ভেঙে গেছে। তবে তাদের বিচ্ছেদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চীনা সুন্দরী নারীকে দায়ী করা হচ্ছে! ঝি শেলি ওয়াং নামের ওই নারী ‘বিল অ্যান্ড ফাউন্ডেশনের’ অনুবাদক হিসেবে কাজ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শেলি বলেছেন, বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়, ২০১৫ সাল থেকে বিলের ওই ফাউন্ডেশনে অনুবাদক হিসেবে কাজ করছেন ৩৬ বছর বয়সী শেলি। বিল-মেলিন্ডা দম্পতির বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিল গেটস ও তাকে জড়িয়ে নানা গুজব ছড়াতে থাকে। বিল গেটসের সঙ্গে তার অন্তরঙ্গতা বিচ্ছেদকে ত্বরান্বিত করেছে বলেও অভিযোগ করেন অনেকে। পরে এ নিয়ে মুখ খোলেন শেলি। চাইনিজ সোশ্যাল মিডিয়া উইবো-তে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি মনে করেছিলেন, গুজবটি এমনিতেই চলে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি এসব ভিত্তিহীন গুজবে সময় ব্যয় করেন না বলেও জানান।  শেলি তার স্ট্যাটাসের শেষে ‘গেটস বিবাহবিচ্ছেদ, একজন নির্দোষ চীনা মেয়ের বদনাম করতে কিছু দুশ্চরিত্র মানুষ গুজব ছড়াচ্ছে’ শিরোনামের একটি গল্পের লিঙ্কও জুড়ে দেন। প্রসঙ্গত সাত বছর প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেছিলেন বিল গেটস ও মেলিন্ডা। সম্প্রতি দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন