Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে পাচার করতো পটুয়াখালীর রুনা 
Saturday June 26, 2021 , 6:45 pm
Print this E-mail this

রুনা আক্তার রাজধানীর পল্টন থানায় মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি

বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে পাচার করতো পটুয়াখালীর রুনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে রুনা আক্তার (৩০) নামে এক মানবপাচারকারী দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুনা একই ইউনিয়নের কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের মেয়ে। জানা যায়, রুনা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতেন। রুনা আক্তার রাজধানীর পল্টন থানায় মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। বাউফল থানার ওসি আল মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল ৭টার দিকে এসআই শামীম হাওলাদারের নেতৃত্বে একদল নারী পুলিশসহ রুনাকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে।




Archives

Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ