Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ১:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিজয় উৎসব করুন, লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হোন : মেহজাবীন 
Wednesday August 7, 2024 , 9:17 pm
Print this E-mail this

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন তিনি

বিজয় উৎসব করুন, লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হোন : মেহজাবীন


মুক্তখবর বিনোদন ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠেন নানা শ্রেণিপেশার মানুষ। অন্যদিকে স্থাপনা ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে। বিষয়টি নিয়ে সোচ্চার হলেন মেহজাবীন চৌধুরী। ফেসবুক বার্তায় তিনি বলেছেন, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন। এদিকে, নাটকের এই জনপ্রিয় মুখের প্রথম সিনেমা ‘সাবা’ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এই উৎসবের ৪৯তম আসর বসছে আগামী ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে স্থান করে নিয়েছে বাংলাদেশি এই সিনেমা।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা