Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলায় ক্ষুদে বার্তা বা এসএমএস চালু করতে যাচ্ছে বিটিআরসি 
Thursday February 18, 2021 , 8:48 pm
Print this E-mail this

বাংলা অক্ষরে লিখে পাঠালে তা ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হবে

বাংলায় ক্ষুদে বার্তা বা এসএমএস চালু করতে যাচ্ছে বিটিআরসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্ধেক খরচে বাংলায় ক্ষুদে বার্তা বা এসএমএস চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, বর্তমানে প্রতি এসএমএস পাঠাতে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হয়। বাংলা অক্ষরে লিখে পাঠালে তা ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হবে। আগামী ২০ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে কমিশন। অনুষ্ঠানে টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ছাড়াও কমিশনের সব কমিশনার, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ওই দিন বিকেল চারটায় বিটিআরসি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতি এসএমএসে খরচ ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারিত ছিলো।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন