Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বলিউড ইন্ডাস্ট্রিতে কে কত সম্পত্তির মালিক? 
Thursday May 13, 2021 , 5:25 pm
Print this E-mail this

যেমন আয় করেন, তেমন ব্যয়ও করেন, তবে কেউ কেউ গড়ে তুলেছেন অঢেল অর্থ-সম্পদ

বলিউড ইন্ডাস্ট্রিতে কে কত সম্পত্তির মালিক?


মুক্তখবর বিনোদন ডেস্ক : পছন্দের তারকাদের নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। শুধু তাদের সিনেমাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহল রয়েছে। দেখা যায়, পর্দার জাঁকজমকতা বাস্তব জীবনে ধরে রাখেন নায়ক-নায়িকারা। তারা সবসময়ই বিলাসবহুল জীবনযাপন করেন। যেমন আয় করেন, তেমন ব্যয়ও করেন। তবে কেউ কেউ গড়ে তুলেছেন অঢেল অর্থ-সম্পদ। জেনে নিন বলিউডের শীর্ষ পাঁচ ধনী তারকার মধ্যে কে কে রয়েছেন।

অমিতাভ বচ্চন : বলিউড বিগ বি সিনিয়র হিসেবে প্রথমে থাকলেও সম্পত্তির নিরিখে তার অবস্থান দ্বিতীয়তে। সবমিলিয়ে তার মোট সম্পত্তি ২ হাজার ৮৭৬ কোটি রুপির। সদ্য করোনা ত্রাণ তহবিলে এক কোটি অনুদান দিয়েছেন অভিনেতা। এ নিয়ে বিতর্কে পড়তে হয় তাকে, পরে অবশ্য জানান তিনি গেল এক বছরে প্রায় ১৫ কোটি রুপি দান করেছেন।

আমির খান : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি এখন পর্যন্ত ভারতীয় ছবির বক্স অফিস রেকর্ডে শীর্ষ স্থান দখল করে আছেন। অন্যদের তুলনায় কম কাজ করলেও, হিটের তালিকায় তিনি অন্যতম। তার সম্পত্তি প্রায় ১ হাজার ৭৮ রুপির। শীর্ষ পাঁচ ধনী অভিনেতার তালিকায় পঞ্চম স্থানে।

শাহরুখ খান : তাহলে প্রথম স্থানে কে। হ্যাঁ তিনি বলিউড বাদশা কিং খান শাহরুখ খান। বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। সম্পত্তির নিরিখে প্রথম স্থানে বিরাজ করছেন। ছবিতে অভিনয়, প্রযোজনা সংস্থা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি তিনি কেকেআর-এর মালিকানা, সবমিলিয়ে সম্পত্তির খতিয়ান বেশ জোরালো। জিকিউ রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান ৪ হাজার ৩০০ কোটি রুপির মালিক।

সালমান খান : বক্স অফিসে তার নামেই বিক্রি হয় সিনেমার টিকিট। একশো কোটির ক্লাব-হাউজে পা রাখা তার কাছে মামুলি ব্যাপার। বলিউডের ভাইজান খ্যাত এই তারকা ব্যয়ের হাত অনেক লম্বা। তিনি দানবীর হিসেবে বলিউডে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্পত্তির হিসাবে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। এই বিইং হিউমান সংস্থার মালিকের সম্পত্তি ১ হাজার ৮৬৮ কোটি রুপির।

অক্ষয় কুমার : বলিউডে খানদের রাজত্বে ভাগ বসানো আরেক সুপারস্টার অক্ষয় কুমার। বিগত বছরগুলোতে তার ছবির সংখ্যা অনেক বেশি। সম্পত্তি অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছেন তিনি। অক্ষয় ২ হাজার কোটি রুপির মালিক। ইতিমধ্যেই একটি সংস্থাকে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য দান করেছেন এক কোটি।

সূত্র : জি নিউজ




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন