Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-৫ আসনে ধানের শীষের পক্ষে নিরলস পরিশ্রম করে প্রশংসায় ভাসছে রহমাতুল্লাহ 
Sunday February 8, 2026 , 8:39 pm
Print this E-mail this

তার ধারাবাহিক তৎপরতায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি

বরিশাল-৫ আসনে ধানের শীষের পক্ষে নিরলস পরিশ্রম করে প্রশংসায় ভাসছে রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। নির্বাচনী এলাকায় তার ধারাবাহিক তৎপরতায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নজুড়ে তিনি নিয়মিত গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল সদর-৫ আসনে বিএনপির একটি বড় ও সুসংগঠিত ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই রহমাতুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তার কারণে তিনি এলাকায় শক্তিশালী প্রভাব বজায় রেখেছেন। ফলে নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি ধানের শীষ প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, রহমাতুল্লাহর নেতৃত্বে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এসেছে। তিনি প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রচারণা জোরদার করছেন এবং ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও দলীয় অঙ্গীকার তুলে ধরছেন। কর্মীদের ভাষ্য, রহমাতুল্লাহ দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন। ব্যক্তিগতভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং তৃণমূল পর্যায়ে যোগাযোগ রক্ষা করার কারণে তিনি কর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার রাজনৈতিক নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে অনেক কর্মীই তাকে ঘিরে ঐক্যবদ্ধ হচ্ছেন এবং নির্বাচনী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।গণসংযোগকালে রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তিনি একজন অভিজ্ঞ ও জননন্দিত নেতা। তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে। তাই সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের মাঠে থেকে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়ার আহ্বান জানান তিনি।এদিকে রহমাতুল্লাহর এই তৎপরতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি, কর্মীবান্ধব নেতৃত্ব এবং তার নিয়ন্ত্রণাধীন বড় ভোট ব্যাংককে কাজে লাগিয়ে রহমাতুল্লাহ ধানের শীষের পক্ষে শক্তিশালী নির্বাচনী বলয় গড়ে তুলেছেন। এতে করে বরিশাল সদর-৫ আসনের নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রহমাতুল্লাহর নেতৃত্বে চলমান এই তৃণমূলভিত্তিক প্রচারণা ও সংগঠিত ভোট ব্যাংকের সমর্থন ধানের শীষ প্রতীকের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী