Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-২ আসনে সততার পুরস্কার পেলেন অ্যাড. তালুকদার মো: ইউনুস 
Sunday November 26, 2023 , 5:51 pm
Print this E-mail this

সৎ রাজনীতিকের পথিকৃৎ ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো: ইউনুস

বরিশাল-২ আসনে সততার পুরস্কার পেলেন অ্যাড. তালুকদার মো: ইউনুস


রাহাদ সুমন, অতিথি প্রতিবেদক : অবশেষ সকল জল্পনা-কল্পনা ও গুজব-গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ রাজনীতিকের পথিকৃৎ ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার টিকিট পেয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম সংসদ নির্বাচনে বরিশাল-১(অগৈলঝাড়া-গৌরনদী ) আসনে ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নৌকার টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি দুই বার সংসদ সদস্য থাকাকালীন নির্বাচনী এলাকায় উন্নয়নের পাশাপাশি শান্তিময় পরিবেশ বজায় রাখেন। ফলে দলমত নির্বিশেষ আপমর জনতার অতি আপনজন হয়ে ওঠেন। সর্বমহলে সৎ রাজনীতিক ও সাদা মনের মানুষের খ্যাতি পাওয়া জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস পুনরায় বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বানারীপাড়া ও উজিরপুরের নেতা-কর্মী ও সমর্থরা দারুন উচ্ছ্বসিত ও আনন্দে উদ্বেলিত। রোববার বিকালে তার মনোনয়ন লাভের খবরে তাৎক্ষনিক দুই উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল বের করেন। স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন,বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সততার পুরস্কার পেয়েছেন মুজিব অন্তপ্রাণ অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।প্রসঙ্গত. বরিশাল-২ আসনে নৌকার টিকিট পেতে বর্তমান সংসদ সদস্য মো: শাহে আলম ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসসহ মোট ২০ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা