Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে নির্যাতিত নববধূকে রেখে উধাও কনস্টেবল! 
Tuesday October 30, 2018 , 1:28 pm
Print this E-mail this

স্বামীর নির্যাতন সইতে না পেরে কলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে

বরিশাল শেবাচিমে নির্যাতিত নববধূকে রেখে উধাও কনস্টেবল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠীতে যৌতুকের জন্য নববধূকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে রানা নামে এক কনস্টেবলের বিরুদ্ধে। নির্যাতন সহ্য করতে না পেরে নববধূ কলি (১৯) সোমবার দুপুরে অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সোমবার দুপুরে ঝালকাঠী শহরের কাটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কলিকে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। তার এখনো জ্ঞান ফেরেনি। এদিকে হাসপাতালে ভর্তি করে স্বামী রানা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতের পারিবারিক সূত্র জানায়, মাত্র ৬ দিন পূর্বে রানার সাথে কলির বিয়ে হয়। বিয়ের পর থেকে রানা যৌতুক দাবী করে আসছে। যৌতুকের জন্য মারধর শুরু করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে কলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক