Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি খাস জমি দখলমুক্তের দাবিতে মানববন্ধন 
Tuesday October 6, 2026 , 6:37 pm
Print this E-mail this

সরকারি খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি খাস জমি দখলমুক্তের দাবিতে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি খাস জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত প্রায় ৫০ একর সরকারি খাস জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহারের উপযোগী করতে হবে। আয়োজকদের দাবি, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত সোনামিয়ার পুল এলাকার এই জমিতে ২০০৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিভিন্ন দাবি ও দখলসংক্রান্ত অভিযোগ রয়েছে। তাই সরকারি এই জমি দ্রুত উদ্ধার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহারের দাবি জানান তারা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরীন। এছাড়া উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু, সদস্য সিরাজুল হক মৃধাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। বক্তারা সরকারি খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।




Archives

Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক
Image
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু