প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল জিলা স্কুলের এক রত্নছাত্র আমিনুল ইসলাম খান (টিপু)’র প্রজাতন্ত্রের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্রনালয়ে যোগদান
Friday February 21, 2020 , 2:21 pm
বরিশাল জিলা স্কুলের এক রত্নছাত্র আমিনুল ইসলাম খান (টিপু)’র প্রজাতন্ত্রের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্রনালয়ে যোগদান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জিলা স্কুলের আমার সাবেক অপর এক রত্নছাত্র (BZS/79 Batch), আমিনুল ইসলাম খান (টিপু), প্রজাতন্রের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্রনালয়ে যোগদান করেছেন। তাই আজ বেলা ১০ ঘটিকায় তার সচিবালয় কক্ষে এক সৌজন্য সাক্ষাত করি এবং আমি ও আমার সহোদর ছোট ভাই মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো: মুরাদ হোসেন, পরিচালক (অবঃ), মৎস্য অধিদপ্তর, ঢাকা সহ তাকে (সচিব) ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানাই। তার সান্নিধ্যে ১৫ মিনিট আলাপ আলোচনা শেষে তাকে আমি একটু আদর করি এবং ছবি তুলি। আমাদেরকে আপ্যায়ন এর কোন ত্রুটি করেননি। বিদায় লগ্নে তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি। আমীন !!
(N.B. বরিশাল জিলা স্কুলের সকল ব্যাচের ছাত্রবৃন্দের কাছে বিশেষ অনুরোধ থাকলো, তারা যেন আমার এই পোস্টটি পড়ে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর বিশেষ করে Reza Zaid কে বিশেষ অনুরোধ রাখছি যেন আমার এই পোস্টটি বরিশাল জিলা স্কুল পেজে মন্তব্য সহ শেয়ার করে দেন)। শুভেচ্ছান্তে, মো: সূরুয্যামান, সাবেক শিল্পকলা শিক্ষক, বরিশাল জিলা স্কুল ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক I.E.T সরকারী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ। স্থান :–নারায়ণগঞ্জ, তারিখ :–১৭ ফেব্রুয়ারী /২০২০ ইং।