Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নদী ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে র‌্যাব-৮ 
Saturday April 11, 2020 , 4:45 pm
Print this E-mail this

সরকারি নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি জনগনকে অবহিত করা হয়

বরিশালে নদী ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে র‌্যাব-৮


নিজস্ব প্রতিবেদক : বরিশালে করোনা সংক্রামন এড়াতে নদী ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে র‌্যাব-৮। একই সাথে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন তারা। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে এই প্রচারনা শুরু করে র‌্যাব। পরে চরকাউয়া খেয়াঘাট, বেলতলা খেয়াঘাট, চাঁদমারী খেয়াঘাট এবং নদীতে থাকা মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। সন্ধ্যার পর কোনভাবেই ঘর থেকে বের না হওয়া এবং শারীরক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়। র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর মো: জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি জনগনকে অবহিত করা হয়। বরিশাল সদর ছাড়াও হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং ভোলা সহ উপকূলীয় এলাকায় র‌্যাব নদ-নদীতে সচেতনতামূলক প্রচারনা চালায়।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার