Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১১, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১১ দিনে পাঠানো হয়েছে ৫শ আসামি 
Friday December 28, 2018 , 2:13 pm
Print this E-mail this

বর্তমানে এ কারাগারের ধারণ ক্ষমতা ৬শ ৩৩ জন

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১১ দিনে পাঠানো হয়েছে ৫শ আসামি


খন্দকার রাকিব : ধারণ ক্ষমতার চেয়ে প্রায় তিনগুণ বন্দী রয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারে। বর্তমানে এ কারাগারের ধারণ ক্ষমতা ৬শ ৩৩ জন। আর এর বিপরীতে আটক রয়েছেন ১৪শ ৩৮ জন বন্দী (২৭-১২-২০১৮ তারিখের তথ্যমতে)। এরমধ্যে গত ১১ দিনে (১৭ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত) বরিশালের বিভিন্ন থানায় আটককৃতদের আদালতে পাঠালে ৪৬৭ জন বন্দীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে রাজনৈতিক মামলার আসামি রয়েছেন প্রায় ২শ জন, জানান কারাগারের জেলার মো: ইউনুস জামান। ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ বন্দী থাকায় কারাগার কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমসিম খাচ্ছে বলেও জানা গেছে। বিগত দিনের চেয়ে গত ১১ দিনে অনেক বেশি আসামি পাঠানো হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে। গত ১৭ তারিখ বরিশাল আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে ২২ জনকে। ১৮ তারিখ পাঠানো হয়েছে ৩০ জনকে। ১৯ তারিখ পাঠানো হয়েছে ৫৬ জনকে। ২০ তারিখ পাঠানো হয়েছে ২৬ জনকে। ২১ তারিখ পাঠানো হয়েছে ১২ জনকে। ২২ তারিখ পাঠানো হয়েছে ৫৮ জনকে। ২৩ তারিখ পাঠানো হয়েছে ৬৩ জনকে। ২৪ তারিখ পাঠানো হয়েছে ৩৬ জনকে। ২৫ তারিখ পাঠানো হয়েছে ৭০ জনকে। ২৬ তারিখ পাঠানো হয়েছে ৯১ জনকে। ২৭ তারিখ পাঠানো হয়েছে ৫১ জনকে। বিগত দিনের পুরোনো মামলাসহ নতুন মামলায় বরিশালের বিভিন্ন থানায় আটক করা হয় আসামিদের। আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত গত ১৭ তারিখ থেকে গতকাল পর্যন্ত ৪শ ৬৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসব আসামি বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো: ইউনুস জামান জানান, কারাগারে ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ বন্দী রয়েছে। যারমধ্যে গত ১১ দিনে পাঠানো হয়েছে ৪৬৭ জন বন্দীকে। এরমধ্যে রাজনৈতিক মামলার আসামি রয়েছে ২শ জন।

সূত্র : বরিশাল ক্রাইম ওয়াচ




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!