Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সেই অসহায় বৃদ্ধা নিলুফা পেলেন বিধবা ভাতার বই 
Sunday July 5, 2020 , 7:54 pm
Print this E-mail this

নিলুফা বেগমকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত একটি ঘর উপহার দেয়া হবে

বরিশালে সেই অসহায় বৃদ্ধা নিলুফা পেলেন বিধবা ভাতার বই


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : ভিক্ষাবৃত্তি করে জিবিকা নির্বাহ করা ও ঝুপরি ঘরে বসবাসরত বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের বিধবা নিলুফা বেগমকে সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক প্রদত্ত বিধবা ভাতা কার্ড হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক, এস এম অজিয়র রহমান।ষাটোর্ধ্ব বয়সি নিলুফা বেগমের স্বামী বেশ কয়েক বছর আগে মারা যায়। ২ কন্যা সন্তানকে বিবাহ দেয়ার পর তারাও নিলুফার খোঁজ খবর রাখত না। তাই বাধ্য হয়ে জীবন জিবিকার প্রয়োজনে নেমে পড়ে ভিক্ষ বৃত্তিতে। টাকার অভাবে দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে থাকত একটি ঝুপরি ঘরে। ইতিপূর্বে স্থানীয় কোন জনপ্রতিনিধিরা তাকে দেয়নি কোন সরকারি সুযোগ সুবিধা। এই সর্বপ্রথম বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে পরে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে নিলুফা বেগমকে নগদ ১০ হাজার টাকা সরকারি সহায়তা প্রদান করে বরিশাল জেলা প্রশাসন। আজ রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান নিলুফা বেগমকে তার কার্যালয়ে ডেকে এনে বিধবা ভাতার কার্ড প্রদান করেন। এসময় জেলা প্রশাসক জানায় নিলুফা বেগমকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত একটি ঘর উপহার দেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও নিলুফা বেগম যতদিন বেঁচে থাকবেন সে সরকারি সকল সুবিধা পাবেন বলেও জানান। বিধবা কার্ড হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মুনিবুর রহমান, জেলা প্রবেশন কর্মকর্তা মো: সাজ্জাদ পারভেজ ও স্থানীয় ইউপি সদস্য মামুন সন্যামত সহ প্রমুখ।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা