Current Bangladesh Time
বুধবার মার্চ ৪, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাব ও এপিবিএন’র অভিযানে ইয়াবা সহ আটক-২ 
Monday February 26, 2018 , 6:53 pm
Print this E-mail this

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট

বরিশালে র‌্যাব ও এপিবিএন’র অভিযানে ইয়াবা সহ আটক-২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরী এবং পটুয়াখালীতে র‌্যাব-৮ ও এপিবিএন-১০ এর পৃথক অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট। দুটি ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডস্থ রূপাতলী এলাকাধীন উকিল বাড়ী সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ১১৫ পিস ইয়াবা সহ রাব্বি হাওলাদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃত রাব্বি ওই এলাকার বাসিন্দা আবু হানিফ হাওলাদারের ছেলে। এদিকে এর পূর্বে দুপুর পৌনে ১টার দিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. রুবেল তালুকদার (২১) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করে এপিবিএন-১০। রুবেল পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউপি’র শিয়ালী গ্রামের মৃত আব্দুল গনি তালুকদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভা এলাকার পশ্চিম পার্শ্বে লোক রোড থেকে তাকে আটক করা হয়।




Archives
Image
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
Image
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের বদলি, নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
Image
বিদায় বেলাতেও নিজের সুবিধার জন্য আইন পাল্টান ইউনূস
Image
বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’!
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন