Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দু’জন আটক 
Sunday February 8, 2026 , 7:10 pm
Print this E-mail this

সরকারিভাবে বরাদ্দকৃত অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বিক্রি

বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দু’জন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সরকারিভাবে বরাদ্দকৃত অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বসে বিক্রি করতে গিয়ে এক শিক্ষকসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। বরিশাল নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম এবং ভ্যানচালক রুবেল খান। রোববার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন বলেন, বইগুলো বিক্রির জন্য কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে আনা হয়েছিল। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত দু’জনকে আটক করা হয়েছে। এ সময় সরকারি বরাদ্দের ৩২৯টি বই উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক শিক্ষক শফিকুল ইসলাম সদর উপজেলার সিংহেরকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর আটক ভ্যানচালক রুবেল খান সদর উপজেলার সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এসআই কামাল হোসেন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দু’জন আটক
Image
বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
Image
বরিশালে সব ধরণের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা
Image
বাকেরগঞ্জে জাপা নেতার বিএনপিতে যোগদান নিয়ে তোলপাড়, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
Image
নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির