প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠিানকে জরিমানা
Thursday February 26, 2026 , 6:17 pm
পবিত্র রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান, ১৭ হাজার টাকা জরিমানা
বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠিানকে জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (ফেব্রুয়ারী ২৬) বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ন খাবার বিক্রির অপরাধে দুইটি খাবার হোটেল ও দুইটি রেস্তোরা সহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মেয়াদ উর্ত্তীন্ন খাবার বিক্রির দায়ে নগরীর চৌমাথার অর্পিতা গৌরনদী মিস্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও মুসলিম সুইটস এন্ড রেস্তারাকে ৭ হাজার টাকা সহ দুইটি খাবার হোটেলকে ৫ হাজার করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারীপরিচালক ইন্দ্রানী দাস। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।