Current Bangladesh Time
মঙ্গলবার জুন ৯, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নকল মুদ্রাসহ দুই প্রতারক আটক 
Friday May 18, 2018 , 8:22 pm
Print this E-mail this

পুলিশ তাদের আটক করে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

বরিশালে নকল মুদ্রাসহ দুই প্রতারক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে গিয়ে নকল বিদেশি মুদ্রাসহ (রিয়াল) দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাতে শহরের কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সৌদি আরবের আসলও ২০০ রিয়াল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-মাদারীপুরের রাজৈর থানার ইউসুফপুর গ্রামের মোতালেব কাজীর ছেলে মানিক কাজী (৩০) এবং একই থানার শাখারপাড় গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে সাইফুল ইসলাম (৩২)। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি বলেন, বৃহস্পতিবার বরিশাল শহরের রূপাতলী এলাকার প্রিন্স সুজ নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক জালাল উদ্দিন বাবুলের কাছে সৌদি প্রবাসী পরিচয় দেওয়া মানিক ও সাইফুল বিদেশি মুদ্রা বিক্রি করতে বরিশালে আসেন। এসময় সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে নকল ও আসল মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives

Image
হত্যাচেষ্টা মামলায় বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম গ্রেফতার
Image
বরিশাল ডিসি অফিসে ‘অদৃশ্য’ ১০ লাখ টাকা, প্রশ্নের মুখে মামুন-হাবিব সিন্ডিকেট!
Image
বরিশালে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা
Image
ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
Image
বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা