Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার 
Sunday March 1, 2026 , 12:19 pm
Print this E-mail this

মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ

বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে নির্যাতনের অভিযোগে শেখর বসু নামে এক মাছ ঘেরের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (মার্চ ১) সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এ আগে শুক্রবার ভুক্তভোগী কর্মচারী নারায়ন হালদার থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নারায়ন হালদার তার মামলায় অভিযোগে বলেন, ঘের মালিক শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। শেখর বসু জেল ছাড়া পেয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। মারধরে আমি অসুস্থ হয়ে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর আমার মুখে প্রসাব করে দেয়। পরে তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় এখনও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে মামলা দায়ের করেছি। আগৈলঝাড়া থানার ওসি সুশংকর মল্লিক সাংবাদিকদের বলেন, কর্মচারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলা শেখর বসুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুরো ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেখর বসু ১২ দিন হাজতবাসের পর গত ২২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান।




Archives
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ