Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘জনতার ইশতেহার’ ঘোষণা ডা: মনীষার 
Saturday February 7, 2026 , 5:11 pm
Print this E-mail this

ভোটের লড়াইকে নীতির লড়াইয়ে পরিণত করতেই প্রার্থী

বরিশালে ‘জনতার ইশতেহার’ ঘোষণা ডা: মনীষার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ডা: মনীষা চক্রবর্ত্তী ‘জনতার ইশতেহার’ ঘোষণা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সদর রোড অশ্বিনী হল চত্বরে এক সমাবেশে ইশতেহার পাঠ শেষে গণমিছিল করেন তিনি। ইশতেহারে বলা হয়, ব্যবসায়ী, শিল্পপতি ও ধনীদের দলের রাজনীতিবিদরা সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করেছে। সেই ক্লাব চালানোর টাকা জোগান দেয় দেশের সাধারণ মানুষ। ভোটের লড়াইকে নীতির লড়াইয়ে পরিণত করার জন্য প্রার্থী হয়েছেন ডা: মনীষা। নির্বাচনে বিজয়ী হলে বরিশালের উন্নয়ন প্রসঙ্গে ডা: মনীষা বলেছেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত করে শিল্পায়ন ও কৃষিভিত্তিক শিল্পকে উৎসাহিত করে কর্মসংস্থানের সৃষ্টি, দক্ষ জনশক্তি সৃষ্টিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের সংকট লাঘবে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যায্যমূল্যের দোকান করে শিক্ষা উপকরণ বিক্রি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-বরিশাল রেলপথ সংযোগ, বাইপাস মহাসড়ক ও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে সচেষ্ট থাকবেন। এ ছাড়া নদীভাঙন রোধ, নারীবান্ধব নগরী নির্মাণ, শ্রমিকদের জন্য বাসযোগ্য শহর, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, মাদক ও উচ্ছৃঙ্খলা প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তফ্রন্টের বরিশাল অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিপিবি বরিশাল জেলা সভাপতি মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, কমিউনিস্ট লীগের জলিলুর রহমান, প্রার্থী ডা: মনীষা চক্রবর্ত্তী, বরিশাল-৩ আসনের প্রার্থী আজিমুল জিহাদ, বাংলাদেশের বিপ্লব কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমান প্রমুখ।




Archives
Image
বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দু’জন আটক
Image
বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
Image
বরিশালে সব ধরণের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা
Image
বাকেরগঞ্জে জাপা নেতার বিএনপিতে যোগদান নিয়ে তোলপাড়, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
Image
নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির