Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১০, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার-১ লঞ্চের ১০ যাত্রী আহত 
Saturday September 9, 2017 , 11:03 am
Print this E-mail this

এ্যাডভেঞ্চার-১ লঞ্চের দোতলার গ্রেড ভিম ও রেলিংয়ের বেশ ক্ষতি হয়েছে

বরিশালে কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার-১ লঞ্চের ১০ যাত্রী আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার-১ লঞ্চের ১০ যাত্রী আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নদী বন্দরে এ ঘটনা ঘটে।আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে থাকা বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. আজমল হুদা মিঠু জানান, এ্যাডভেঞ্চার-১ লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল নৌ বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিল।এ সময় বন্দরে ভিরাতে গিয়ে পেছন থেকে কীর্তনখোলা-২ লঞ্চটি এ্যাডভেঞ্চার-১ লঞ্চের মাঝ বরাবর ধাক্কা দেয়।এতে এ্যাডভেঞ্চার-১ লঞ্চের ১০ যাত্রী আহত হন।এ্যাডভেঞ্চার-১ লঞ্চের রেলিং ও দোতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।আহতদের দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ্যাডভেঞ্চার-১ লঞ্চের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন জানান, কীর্তনখোলা-২ লঞ্চের বেপরোয়া চলাচলের কারণে এ ঘটনা ঘটেছে।এ্যাডভেঞ্চার-১ লঞ্চকে ধাক্কার বিষয়টি ছিল পরিকল্পিত।এতে ১০ যাত্রী আহত ছাড়াও লঞ্চের দোতলার গ্রেড ভিম ও রেলিংয়ের বেশ ক্ষতি হয়েছে।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি