Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অপহৃতা কলেজ ছাত্রীকে ৬দিন পর উদ্ধার 
Monday August 13, 2018 , 6:48 pm
Print this E-mail this

স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি দফারফার অভিযোগ

বরিশালে অপহৃতা কলেজ ছাত্রীকে ৬দিন পর উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের ইউপি সদস্য অশোক হালদার কৃপার কলেজ পড়ুয়া কন্যাকে অপহরণের ৬দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের না করে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি দফারফা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃতার বাবা ইউপি সদস্য অশোক হালদার কৃপা জানান, গত ৬ আগস্ট কলেজে যাবার পথে তার কন্যাকে (১৬) পশ্চিম সুজনকাঠী গ্রামের কিরণ রায়ের পুত্র লিটন রায় তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এ ঘটনায় অপহরণকারীর পরিবারকে চাঁপ প্রয়োগের পর সোমবার রাতে অপহৃতাকে স্থানীয় কতিপয় প্রভাবশালীর কাছে ফেরত দেয়া হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অপহরণের ৬দিন পর কলেজ ছাত্রীকে ফেরত দেয়ার পর স্থানীয় এক প্রভাবশালীর ঘরে বসে কথিত সালিশ বৈঠকের মাধ্যমে অপহৃতাকে তার বাবার কাছে ফেরত দেয়া হয়। সূত্রটি আরও জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ না করে কতিপয় প্রভাবশালীরা মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাঁপা দিয়েছেন। থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। তার পরেও বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার