Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ও টাকা খোয়া 
Friday January 12, 2018 , 6:51 pm
Print this E-mail this

কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ও টাকা খোয়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে পরে রফিকুল ইসলাম দুলাল (৫০) নামে এক ব্যাক্তির ১৫ হাজার টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে। গতকাল (১১-০১-১৮) বৃস্পতিবার দুপুরে নগরীরর রূপাতলী এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভুগী দুলাল বরিশাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। দুলাল জানায়, বৃহস্পতিবার খুলনায় থেকে বরিশালের গাড়িতে যাত্রা শুরু করেন কলাপাড়া যাওয়ার উদ্দেশ্য। গাড়ির মধ্যে বসে কথিত রাসেল ও সুজা নামে দুইজন অপরিচিত ব্যাক্তির সাথে তার পরিচয় হয়। কিছুক্ষন পর গাড়িতে জনসংখ্যা কমে গেলে তারা সুযোগ বুঝে আমার নাকে ছেন্ট দিয়ে আমাকে অজ্ঞান করে সাথে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। বরিশাল রুপাতলিতে এসে পুনরায় অসুস্থ্য হয়ে পড়ে যাই। এ সময় বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন, সাংবাদিক মোঃ আর.এ.শুভ’র ও স্থানীয়দের সহযোগীতায় অসুস্থ দুলালকে স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়। এস. আই মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয় থানায় অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক