Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা: সৈয়দ হাবিবুর রহমান আর নেই 
Monday May 25, 2026 , 11:10 pm
Print this E-mail this

আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করুন

বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা: সৈয়দ হাবিবুর রহমান আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশ‍ালের সর্বস্তরের মানুষের প্রিয় মুখ, বিশিষ্ট দন্ত চিকিৎসক, প্রথিতযশা সমাজসেবক ও মানবাধিকার কর্মী আলহাজ ডা: সৈয়দ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। সোমবার (মে ২৫) রাতে নিজ বাসায় হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পরলে পরিবারের সদস্যরা তাঁকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং দীর্ঘদিনের সহকর্মী রেখে গেছেন। তাদের ভিতরে তাঁর দুই ছেলে চিকিৎসক ও বড় ছেলে পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করেন। পারিবারিক সূত্র জানায়, ডা: সৈয়দ হাবিবুর রহমান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বরিশালের চিকিৎসক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ডা: সৈয়দ হাবিবুর রহমানের মুত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সদস্যরা। এক শোক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।  উল্লেখ্য, চিকিৎসা সেবাকে কেবল পেশা নয়, বরং ব্রত হিসেবে নিয়েছিলেন ডা: সৈয়দ হাবিবুর রহমান। তিনি শুধু একজন দক্ষ দন্ত চিকিৎসকই ছিলেন না, বরং মানবতার সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বহু অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছেন। একজন নিবেদিতপ্রাণ মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ডেন্টাল বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, বরিশাল স্বাস্থ্য রক্ষা কমিটির সভাপতি এবং ‘বাংলাদেশ মানবাধিকার জোট’ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর নামাজের জানাজা আগামীকাল মঙ্গলবার (মে ২৬) বাদ জোহর অশ্বিনী কুমার হলের সম্মুখে অনুষ্ঠিত হইবে। আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমীন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা