Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার বামনা হাসপাতালের আইসোলেশন কক্ষে রোগী, নিচে চিকিৎসকদের ভূরিভোজ! 
Wednesday April 1, 2020 , 2:54 pm
Print this E-mail this

হোটেল খোলা না থাকার কারনে দু’জন চিকিৎসক ও আমরা দুই থেকে তিনজন হাসপাতালের ভেতরেই রান্না করে খেয়েছি

বরগুনার বামনা হাসপাতালের আইসোলেশন কক্ষে রোগী, নিচে চিকিৎসকদের ভূরিভোজ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মালামাল ক্রয়ের দরপত্র উম্মুক্ত সভা শেষে দুপুরে ভূরিভোজ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বামনা হাসপাতালের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন কক্ষের নিচের তলায় এ ভোজ অনুষ্ঠিত হয়। জানা গেছে, বামনা হাসপাতালের ৫ জন চিকিৎসক, ১২ জন কর্মকর্তা ও ৭ জন চতুর্থ শ্রেণির কর্মচারী অংশ নেন এই ভূরিভোজে। জানা গেছে, বামনা হাসপাতালের জরুরি মালামাল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। আজ ওই দরপত্র উম্মুক্তের দিন ছিল। পরে এ উপলক্ষে জেলা ও স্থানীয় পর্যায়ের ২৪ জন কর্মকর্তা ও কর্মচারী দুপুরে ভূরিভোজে অংশ নেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যেখানে সরকার সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলার কথা বলেছে, সেখানে খোদ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা একসঙ্গে বসে ভূরিভোজে অংশ নেন। উপরন্তু বরগুনা সদর হাসপাতালে করোনাভাইরাস সন্দেহে একজন বর্তমানে আইসোলেশনে আছেন। সেই হাসপাতাল থেকে দুজন কর্মকর্তাও এ ভূরিভোজে অংশ নেন। হাসপাতালের কর্মকর্তাদের এ ভূরিভোজের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, কোনো প্রকার সামাজিক দূরত্ব বজায় না রেখেই তারা ভূরিভোজ করছেন। বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান ভূরিভোজের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মালামাল ক্রয়ের দরপত্র খোলার পরে বাজারে কোনো হোটেল খোলা না থাকার কারনে বরগুনার দু’জন চিকিৎসক ও আমরা দুই থেকে তিনজন হাসপাতালের ভেতরেই রান্না করে খেয়েছি।’




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক