Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার তালতলীতে ১১ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার 
Saturday October 3, 2020 , 6:27 am
Print this E-mail this

শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হযে়ছে একই সাথে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে

বরগুনার তালতলীতে ১১ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার তালতলীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সোবাহান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় ওসি কামরুজ্জামান ধর্ষণের বিষয় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকার মৃত্যু আবদুল কাশেম মাস্টারের ছেলে সোবহান হাওলাদার ফকিরহাট বাজারে মুদিমনহরী দোকান দিয়ে আসছে। ঔ বাজারের তার দোকানের পাশেই ইদুপাড়া এলাকার দিনমজুর আবুল কালামের ৫ ম শ্রেণীর পড়ুয়া ১১ বছরের মেয়ে বাজার করতে গেলে চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে সোবহান হাওলাদার মেয়েটিকে ডেকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটির ধস্তাধস্তিতে মুখের বাঁধন খুলে গেলে শিশুটির ডাক চিৎকারে ও কান্নার শব্দে পাশের শাকিল নামের এক যুবক দৌঁড়ে এসে শিশুটিকে উদ্ধার করে। শাকিলকে এই ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়।বিষয়টি ঔ মেয়ের পরিবারকে বলে দেওয়াতে শাকিলকেও মারধর করে করেন তিনি এতে আহত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন সময় সমঝোতার চেষ্টা করেন সোবাহান। এদিকে মেয়ের বাবা দিনমজুর আবুল কালাম গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে তালতলী থানায় নারী নির্যাতন দমন আইনের ২০০০’র ৯ (১) ধারার ধর্ষণ মামলা দাযে়র করেন। এ ঘটনায় বৃদ্ধকে ফকিরহাট বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। শিশুটির মা বলেন আমার মেয়ের সাথে যে ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হযে়ছে একই সাথে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ